কান্তজিউর রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ নৌযাত্রায়, নদীর তীরে পুণ্যার্থীদের ভিড়
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

কান্তজিউর রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ নৌযাত্রায়, নদীর তীরে পুণ্যার্থীদের ভিড়
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজীর মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ কান্তজিউকে নিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌবিহার। নৌকাযোগে কান্তজিউর যাত্রাপথ ঘিরে নদীর তীরে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী।
ঐতিহ্যবাহী এই নৌবিহারকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নদীর দুই তীরে দাঁড়িয়ে পুণ্যার্থী ও দর্শনার্থীরা কান্তজিউর নৌযাত্রা প্রত্যক্ষ করছেন।
ঐতিহ্যবাহী এই আয়োজনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আমার সকাল ২৪-এর বিশেষ প্রতিনিধি সাজ্জাদুর রহমান। নৌবিহারের এসব দৃশ্য সবার কাছে পৌঁছে দিতে ছবিগুলো শেয়ার ও প্রচারের অনুরোধ জানানো হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।