‘কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

‘কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেটে কবি হিমাংশু রায় হিমেলের নতুন কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ড. মোস্তাক আহমদ দীন

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, গল্পকার জামান মাহবুব, কবি অমিতা বর্দ্ধন এবং কবি ও ‘অগ্নিশিখা’ সম্পাদক সুমন বণিক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া কাব্যগ্রন্থটির সাফল্য কামনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সদস্য সচিব মিহির মোহন, রওশন আরা বাঁশী, জুবের আহমদ সার্জন, সজল আহমদ, সন্দীপন শুভ, মো. জসিম উদ্দিন, মো. ফারুক হোসেন, মোহনস এডুকেশনের প্রতিনিধি আল আমিন সুমন আহমদ, অসীম চন্দ্র পাল, সহিদুল ইসলাম, হিমাংশু রঞ্জন দাস, কল্যাণী চৌধুরী, সুকেশ রঞ্জন তালুকদার, সৈয়দ রুহুল আমিন, সেনুয়ারা আক্তার চিনু, কবি রাহুনামা শাব্বির চৌধুরী, সাংবাদিক বিদ্যা রত্ন রায়, মো. জাকির হোসেন, কবি ধ্রুব গৌতম ও মাসুদা সিদ্দিকা রুহীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা কবি হিমাংশু রায় হিমেলের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সাহিত্যযাত্রার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘কাঠগোলাপে বিধ্বস্ত জোছনার অগ্নিস্নান’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত