কাউন্টিতে হাসানের ৭ উইকেট, কঠিন চ্যালেঞ্জে কেন্ট

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
কাউন্টিতে হাসানের ৭ উইকেট, কঠিন চ্যালেঞ্জে কেন্ট
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাউন্টিতে হাসানের ৭ উইকেট, কঠিন চ্যালেঞ্জে কেন্ট

কাউন্টিতে হাসানের ৭ উইকেট, কঠিন চ্যালেঞ্জে কেন্ট

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ক্রীড়া

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে কেন্টকে গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে রাখছেন এই পেসার। চলমান ম্যাচে অবশ্য ডার্বিশায়ারের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে নেই কেন্ট। কঠিন এই লড়াইয়ে দলটির স্বস্তির জায়গা বলতে দুই ইনিংস মিলিয়ে হাসানের নেওয়া ৭ উইকেট।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ডার্বিশায়ার ৩০০ রান সংগ্রহ করে। কেন্টের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ। এই ম্যাচ দিয়েই কাউন্টি ক্রিকেটে অভিষেক হয় আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে নিজের অভিষেক রাঙান ডানহাতি এই পেসার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জবাবে ব্যাট করতে নেমে কেন্ট ২১৯ রানেই অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ৮১ রানের লিড পায় ডার্বিশায়ার।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। দুই ইনিংস মিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৩৩ রান। জয়ের জন্য ৪৩৪ রানের লক্ষ্যে শেষ বিকেলে ব্যাট করতে নামে কেন্ট। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ৪৩১ রান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি… ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি…

কেন্টের সামনে ম্যাচ জয়ের সুযোগ থাকলেও কাজটি কঠিন। অন্যদিকে দ্রুত ১০ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে ডার্বিশায়ার। হাতে রয়েছে আরও দুই দিন।

কেন্ট বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরে তৃতীয় অবস্থানে রয়েছে। চলতি ম্যাচের পর তাদের হাতে থাকবে আরও দুটি ম্যাচ। ফলে এই ম্যাচে পয়েন্ট হারালে প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়তে পারে।

কঠিন পরিস্থিতিতেও কেন্টের বড় স্বস্তি হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং। দ্বিতীয় ইনিংসে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।

তবে দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ইনিংসের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি খালেদ আহমেদ। ১৮.৪ ওভার বোলিং করে ৬৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

এর আগে উস্টারশায়ারের বিপক্ষেও দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসান। কাউন্টি ক্রিকেটে প্রথমবারের অভিযানে এখন পর্যন্ত ৪ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। তার বোলিং ইকোনমি ৩.২৩। চলতি আসরে কেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তার ওপরে থাকা দুই বোলার অবশ্য ৮ থেকে ৯টি করে ম্যাচ খেলেছেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত