কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার

কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার

মো. আল মামুন
জেলা প্রতিনিধি (পিরোজপুর), আমার সকাল ২৪
পিরোজপুর

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কাউখালী থানাধীন ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে একটি দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে।

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম… বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম…

এ ছাড়া দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি Motorola ব্র্যান্ডের এবং অপরটি VX-821-67-5 মডেলের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানে একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভারও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মৃত মো. শাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাউখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত