কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬০ বছরের ব্যক্তি
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬০ বছরের ব্যক্তি
পিরোজপুরের কাউখালীতে গাছের ডাল ও পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনে থাকা একটি কাঁঠালগাছে উঠে পাতা ও ডাল কাটছিলেন হাইজুল হক। এ সময় গাছের সঙ্গে থাকা কাউখালী-ভান্ডারিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।