কসবায় ১০ কেজি গাঁজা ও ১,৪৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
কসবায় ১০ কেজি গাঁজা ও ১,৪৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কসবায় ১০ কেজি গাঁজা ও ১,৪৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরপর একই রাতে রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ অভিযানে গ্রেপ্তার আসামির বসতঘর থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল মান্নানের বিরুদ্ধে এর আগে দুটি, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার আব্দুল মান্নান নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনিতে বসবাস করেন। অপর দুজনের মধ্যে মো. শফিকুল ইসলাম কসবা উপজেলার হরিপুর গ্রামের আলী আশরাফের ছেলে এবং মো. সাইফুল ইসলাম একই উপজেলার খাদলা গ্রামের কাদের মিয়ার ছেলে।

এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত