ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, হাটহাজারীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, হাটহাজারীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, হাটহাজারীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, হাটহাজারীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে পরিচালিত অভিযানে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

পুলিশ সুপার জানান, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নজরদারি ও তথ্য যাচাই শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযানে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ সুপার মো. মাসুদ আলম আরও জানান, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারে ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, ওই ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করা হতো। এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত