ওয়ারীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত: নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় জরিমানা

  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
ওয়ারীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত: নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় জরিমানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ওয়ারীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত: নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় জরিমানা

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্ট, ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে নামী-দামি ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল তার, কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

র‌্যাব জানায়, গত ২৪ আগস্ট ২০২৬ রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ডিএমপির ওয়ারী থানাধীন বিসিসি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গোপন সংবাদের ভিত্তিতে বিসিসি রোড এলাকার দুটি কারখানায় অভিযান চালিয়ে বিআরবি, বিজলীসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার তৈরির সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মো. শামীম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় র‌্যাব।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

অভিযানে কারখানা দুটি থেকে ১৫১ বস্তা পিভিসি দানা, ৫০ কেজি তার, ৪৬০ কেজি তামা, দুটি সিলার মেশিন, ৫০টি ডাইস এবং ২০ বস্তা ‘আর আর ক্যাবল’-এর কার্টুন জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকারও জব্দ করা হয়। এর মধ্যে ছিল বিআরবির দুই কার্টুন, পলি ক্যাবলের এক কার্টুন ও বিজলি ক্যাবলের এক কার্টুন স্টিকার। পাশাপাশি ৯১ কয়েল বিআরবি ক্যাবল জব্দ করা হয়েছে।

অভিযান শেষে জব্দ করা নকল তার ও ক্ষতিকর কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

র‌্যাব জানিয়েছে, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা এবং জননিরাপত্তা ঝুঁকিতে ফেলার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কার্যকর থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত