এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
প্রতিনিধির নাম:
- আপলোডের সময় : Monday, August 10, 2026,
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে।
আবেদন করার নিয়ম
- ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
- এরপর মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে এসএমএস পাঠানো হবে।
- যে বিষয় বা বিষয়গুলো পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
- প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা।
- দ্বিপত্র (দুই পেপার) বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
- ফি বিকাশ, নগদ বা সোনালী সেবা-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
- ফি পরিশোধের পর আবার পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা বিষয় বাদ দেওয়া যাবে।
- তবে একবার ফি পরিশোধ করলে আবেদন বাতিল করা যাবে না এবং ফি ফেরত দেওয়া হবে না।
- ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এ সংক্রান্ত










