এসএসসিতে সাফল্য, রংধনু মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
এসএসসিতে সাফল্য, রংধনু মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এসএসসিতে সাফল্য, রংধনু মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসিতে সাফল্য, রংধনু মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম থেকে ২০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী

এ বছর রংধনু মডেল স্কুল থেকে মোট ২৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭০ জন A+, ৫৬ জন A এবং ৪ জন A- গ্রেড অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষকরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রংধনু মডেল স্কুলের ধারাবাহিক সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত