এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪%

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪%
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪%

এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪%

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মানবিক বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ, যা বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে কম।

ফলাফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে। ফলে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস করতে পারেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪ দশমিক ২৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে মোট ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।

হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫৫ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার দিনাজপুর শিক্ষা বোর্ডে, যেখানে পাসের হার মাত্র ৩৮ দশমিক ৭৫ শতাংশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর শিক্ষা বোর্ড। এ বিভাগে বোর্ডটির পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ

সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক বিভাগের পাসের হার প্রায় ৩২ শতাংশ পয়েন্ট কম। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়ভিত্তিক প্রস্তুতি, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার মানের বৈষম্যসহ বিভিন্ন কারণে মানবিক বিভাগের ফলাফলে বড় ধরনের পতন ঘটেছে।

এ বছরের ফলাফলে মানবিক বিভাগের এই নিম্ন পাসের হার শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত