এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তবে চোটের কারণে দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।
২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার এমআরআই পরীক্ষায় ঊরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে তাঁর ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসেও খেলতে পারবেন না জাতীয় দলের নিয়মিত এই পেসার। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।
ফারিহার বদলি ফারজানা ইয়াসমিন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তরুণ পেসার।
নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।










