এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

নারী এশিয়া কাপ ২০২৬-এর সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে জায়গা পেয়েছে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

টুর্নামেন্টটি শুরু হবে ২৮ আগস্ট এবং সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন ২৯ আগস্ট শ্রীলঙ্কা খেলবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে।

ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ৩ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে হংকং। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া লড়বে আরব আমিরাতের বিপক্ষে।

মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি

৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান। এরপর ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে আরব আমিরাতকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

এসিসি জানিয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

বাংলাদেশের সূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
  • ৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আরব আমিরাত

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত