এমপি গাজী নজরুলকে ফের ৪ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 24, 2026,
এমপি গাজী নজরুলকে ফের ৪ দিনের রিমান্ড
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এমপি গাজী নজরুলকে ফের ৪ দিনের রিমান্ড

এমপি গাজী নজরুলকে ফের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামকে (গাজী নজরুল) ফের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এর আগে চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে গাজী নজরুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে তদন্ত কর্মকর্তার দাবি।

হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আবেদনে আরও বলা হয়, নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে। পাশাপাশি পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে বলে তদন্তে ধারণা করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

মামলার পর গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। ২১ সেপ্টেম্বর আদালত গাজী নজরুলকে চার দিনের এবং মাকছুদাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মাকছুদাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। একই মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত