1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এমপি আনার হত্যা : জিহাদকে গ্রেপ্তারের পর যা জানা গেল - আমার সকাল ২৪ |
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১১:৪৩|
ব্রেকিং নিউজ:
টানা ৩০ দিন রাতের দুধ-গুড় পান করার সম্ভাব্য উপকারিতা নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম আখাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা ১৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থা শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ১৪ ডিসেম্বর/২৫ইং — শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বাংলাদেশে ৫৮% স্তন ক্যান্সার রোগীর ধরন লুমিনাল এ ও বি বগুড়ায় ২৫ বোতল মাদক সিরাপসহ নারী গ্রেপ্তার নবনিযুক্ত ফরিদপুর পুলিশ সুপারের ঘোষণা: পুলিশ সুপার বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে অংশ নিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুর-৪: মুফতি রায়হান জামিল নিজের নির্বাচনী ব্যানার পোড়ালেন মশাং চকমান সোনার বেগুন যুব সমাজের ১১তম কোরআন মাহফিল” বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সালথায় কৃষক দলের দোয়া মাহফিল দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক গ্রেফতার গোমস্তাপুর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় এনসিপির মশাল মিছিল ডাকাতির ঘটনায় যুবক আটক নবীনগরে প্রকাশ্যে গুলাগুলি: ৫ জন গ্রেফতার উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ শেখ হাসিনার নির্দেশেই হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে: দুলু শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরের প্রখ্যাত আলেম আল্লামা হেলাল উদ্দিন হুজুর ইন্তেকাল ফরিদপুরে অটোরিকশায় ছিনতাই চেষ্টা, জনতার হাতে আটক যুবক ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

এমপি আনার হত্যা : জিহাদকে গ্রেপ্তারের পর যা জানা গেল

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, মে ২৪, ২০২৪,
খালে জাল ফেলে খোঁজা হচ্ছে এমপি আনারের খণ্ডিত মরদেহ
খালে জাল ফেলে খোঁজা হচ্ছে এমপি আনারের খণ্ডিত মরদেহ

এমপি আনার হত্যা : জিহাদকে গ্রেপ্তারের পর যা জানা গেল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনওয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের সিআইডি একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম জিহাদ হাওলাদার (২৪), পেশায় কসাই এবং বাংলাদেশের খুলনার বাসিন্দা। জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে অবস্থান করছিলেন এবং আনওয়ারুল আজীম আনারকে হত্যার প্রায় দুই মাস আগে অভিযুক্তরা তাকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসে।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আনারকে হত্যার কথা স্বীকার করেছেন জিহাদ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জিহাদ ছাড়াও আরও চারজন বাংলাদেশি তাকে এই কাজে সাহায্য করেন। তারা প্রথমে আনারকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে মরদেহের পরিচয় গোপন করার জন্য তার শরীরের হাড় ও মাংস আলাদা করে ফেলেন। হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগে ভরে সুবিধাজনক স্থানে ফেলে দেন।

এই ঘটনায় সিআইডি ইতোমধ্যে জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুবেরের সঙ্গে অভিযুক্তদের একজনের সাক্ষাৎ হয়েছিল, যা নিয়ে তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন। বাংলাদেশ পুলিশও আনার হত্যার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। হত্যার রহস্য উদঘাটনে সিআইডির একটি দল বৃহস্পতিবার ঢাকায় এসে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করেছেন।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন এমপি আনার। প্রথমে তিনি বরাহনগরের এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন, কিন্তু দু’দিন পর নিখোঁজ হয়ে যান। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে নিখোঁজ ডায়েরি করেন ওই বন্ধু। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখান থেকে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সংসদ সদস্যের খোঁজ শুরু হয়।

সিআইডির তদন্তে উঠে এসেছে, আনার কলকাতায় আসার অনেক আগেই অভিযুক্তরা সেখানে পৌঁছেছিলেন এবং হত্যার পরিকল্পনা করেছিলেন। দুই অভিযুক্ত ২ থেকে ১৩ মে পর্যন্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিলেন। ১২ মে আনার কলকাতায় আসেন এবং তার আগেই ওই দুই অভিযুক্ত সেখানে অবস্থান করছিলেন। তারা হোটেল ছাড়েন আনার আসার এক দিন পরেই। গোয়েন্দাদের ধারণা, এই ১০ দিন ধরে অভিযুক্তরা শহরে থেকে খুনের পরিকল্পনা করেছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24