এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন, আহ্বায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন, আহ্বায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন
শাহ্ ফুজায়েল আহমদ, নিজস্ব প্রতিবেদক
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সুনামগঞ্জ জেলা শাখার ৩২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটিতে সৈয়দ তালহা আলমকে আহ্বায়ক এবং আলী আছগর ইমনকে সদস্য সচিব করা হয়েছে। মো. জসিম উদ্দীনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দেওয়ান সাইফুস শারফিনকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ব্যারিস্টার জয়নাল আবেদিন (ইউকে) ও সাঈদ আহমদ সবুজ। যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন হাফিজ মোশাহিদ আলী, মো. রকিব মিয়া (ইউকে) ও আলী আহমদ।
কমিটির সদস্যরা হলেন—বাবুল চন্দ, হাজি আনোয়ার মিয়া, ফরিদ আহমদ, বদরুল আলম, সামসুল হক, জসিম উদ্দিন, আজাদ মিয়া, আলী আহমদ, হাফিজুর রহমান, সমর আলী মেম্বার, মাওলানা ওয়েস আহমদ, আব্দাল মিয়া, মোছা. রুবিয়া আক্তার, লিপি আক্তার, নজরুল ইসলাম, কিবরিয়া, শেখ আব্দুল মজিদ, আমিনুল হক রুবেল (ইউকে), কাজল মিয়া, শুকুর আলী, মোবারক আলী, মোছা. জান্নাতুল ফেরদৌস এবং মোছা. আমেনা বেগম।
এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানান।










