এবার চাকরি হারাচ্ছেন জেরার্ড জোন্স!

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এবার চাকরি হারাচ্ছেন জেরার্ড জোন্স!

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ দল উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার দলের দেশ ছাড়ার কথা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, জোন্সের আকস্মিক বরখাস্তের পর আপাতত সহকারী কোচ আতিকুর রহমান মিশু প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলেও বাফুফের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী জেরার্ড জোন্সকে গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কে জড়ান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রথমে যশোরের অনুশীলন ক্যাম্পে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জোন্স। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাফুফে।

মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি

এরপর ঢাকার হোটেল হলিডে ইন-এ দলের অবস্থানকালে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘাতে রূপ নেয়। ঘটনার পর জোন্স জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হোটেলে পুলিশ ডাকেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জোন্স গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, কর্মস্থলে তার ওপর শারীরিক হামলা হয়েছে এবং তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। আঘাতের ছবি সংযুক্ত করে বাফুফের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনের আগে কোচদের মধ্যে এমন সংঘাত ও পুলিশ ডাকার ঘটনায় চাপে পড়ে বাফুফে। এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল ৪টায় বাফুফে ভবনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বাফুফের মিডিয়া বিভাগ এক সংক্ষিপ্ত নোটিশে জানায়, ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত