এক মাসেই ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত!

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
এক মাসেই ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত!
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এক মাসেই ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত!

ক্রিকেটে দীর্ঘদিনের আধিপত্য থাকলেও ফুটবলেও নিজেদের অবস্থান শক্ত করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। আগামী অক্টোবরেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলসহ বিশ্বকাপে খেলা তিন শক্তিশালী দেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ইতোমধ্যে নিশ্চিত। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পানামা নীতিগতভাবে ভারতে এসে খেলতে সম্মতি জানিয়েছে বলেও জানা গেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে থাকা পানামা ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো দলের বিপক্ষে খেলেছে। ফলে র‍্যাঙ্কিং ও শক্তিতে এগিয়ে থাকা দলটির বিপক্ষে ম্যাচটি কোচ খালিদ জামিলের শিষ্যদের জন্য বড় পরীক্ষা হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইমরানের কারাবন্দি জীবন নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ ইমরানের কারাবন্দি জীবন নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ

এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ভারতের। দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার পাশাপাশি কেরালার কোচির কথাও ভাবা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই আলোচনায় আসে কেপ ভার্দে। আফ্রিকার দলটির গোলরক্ষক ভোজিনহার পারফরম্যান্সও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সবকিছু চূড়ান্ত হলে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ—এই অল্প সময়ের মধ্যেই পানামা, ব্রাজিল ও কেপ ভার্দের মতো বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত