একলাশপুরে ৯ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতে ১৫ দিনের কারাদণ্ড
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

একলাশপুরে ৯ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আদালতে ১৫ দিনের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি: মোঃ আবু সালেহ রিয়াজ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৯ পুরিয়া গাঁজাসহ শিভলু (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি, নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ থানাধীন একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক বাবলু মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিভলু (১৯)কে আটক করা হয়। তিনি বেগমগঞ্জ থানার নুর মিয়া ব্যাপারী বাড়ির শাহাবউদ্দীনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার শিভলুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।










