
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
মো. মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার
আমার সকাল ২৪
সালথা, ফরিদপুর
সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের চৌধুরী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেন, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. তরিকুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।