1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, March 7, 2026,

উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন
“মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”

মোঃ সুলতান মাহমুদ রিদুয়ান
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া উপজেলার উত্তর পালংখালীতে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ (শুক্রবার) পালংখালী বন্ধু রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নায়ল আবেদিন জয়, উত্তর পালংখালী আদর্শ সমাজের আব্দুস সালাম সর্দার ও আবুল বশর সর্দার এবং শ্যাডো অব চেঞ্জ (SOC)-এর সভাপতি কামরান আলী চৌধুরী সোহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, “উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন এলাকার তরুণদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ সংস্কার ও দরিদ্র মানুষের কল্যাণে এই ফাউন্ডেশনকে সবসময় কাজ করে যেতে হবে। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদের এই ঐক্য অটুট রাখতে হবে।”

এ সময় বক্তারা মাদককে বর্তমান সমাজের ভয়াবহ অভিশাপ হিসেবে উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। ফাউন্ডেশনের সদস্যরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং উত্তর পালংখালীকে একটি ‘মাদকমুক্ত আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ইফতারের আগে দেশ, জাতি ও ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper