1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৭|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

আনহাজ হোসাইন হিমেল
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪
উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (আজ) প্রথম অভিযান পরিচালনা করা হয় তেজগাঁওয়ের মনিপুরি পাড়া এলাকায়। পরবর্তীতে দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তরা সেক্টর–৯, রোড–৭/সি, বাসা নং–৩০ এ।

তেজগাঁও থানার ইন্সপেক্টর (অপারেশন) হান্নানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মিরাজ, উপ-পরিদর্শক (এসআই) জয়দেব, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল

অভিযান চলাকালে ডিলারের ছাত্রাবাস থেকে ২৬টি ব্যাগে রাখা মোট ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। প্রথম অভিযানে উদ্ধার হওয়া কঙ্কালসহ মোট উদ্ধার হওয়া কঙ্কালের সংখ্যা দাঁড়ায় ৪৭টি

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), সাপ্পোরা ডেন্টাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র।
২. মো. আবুল কালাম (৩৯)
৩. আসাদুল মন্সি ওরফে জসিম ওরফে এরশাদ (৩২)
৪. মো. ফয়সাল আহমেদ (২৬), সাপ্পোরা ডেন্টাল কলেজের ফাইনাল ইয়ার শেষ করা ছাত্র এবং এই চক্রের মূল ডিলার বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২ ও ৩ নম্বর আসামি বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে মানব কঙ্কাল সংগ্রহ করতেন। পরে এসব কঙ্কাল চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে কালোবাজারে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো

উদ্ধার হওয়া কঙ্কালের মধ্যে প্রায় ১ বছর থেকে ৭ মাস বয়সী কঙ্কালও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে কিছু মেডিকেল ইন্টার্নি শিক্ষার্থী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper