উজিরপুরের ৪ নম্বর ওটরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাসেল মৃধার

  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উজিরপুরের ৪ নম্বর ওটরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাসেল মৃধার

নাঈম আহমেদ
স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. রাসেল মৃধা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

পোস্টে রাসেল মৃধা নিজেকে ৪ নম্বর ওয়ার্ডের মানুষের সন্তান ও ভাই হিসেবে উল্লেখ করে বলেন, এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি মেম্বার পদে প্রার্থী হতে চান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইচ্ছায় বা অনিচ্ছায় বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। এসব সিদ্ধান্তের কোনোটি কারও পক্ষে এবং কোনোটি কারও বিপক্ষে যেতে পারে। এ কারণে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

রাসেল মৃধা বলেন, ভুলের ঊর্ধ্বে কেউ নন। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে ৪ নম্বর ওয়ার্ডকে বৈষম্যহীন, সুন্দর ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ওয়ার্ডবাসীর উদ্দেশে তিনি বলেন, তাঁকে মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ দেওয়া হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করেন।

রাসেল মৃধার দেওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে ৪ নম্বর ওটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত