উখিয়া থানার অভিযানে ২০ কার্ডে মিলল ২ লাখ পিস ইয়াবা, রেখে পালিয়ে গেল পাচারকারী। ‎

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
উখিয়া থানার অভিযানে ২০ কার্ডে মিলল ২ লাখ পিস ইয়াবা, রেখে পালিয়ে গেল পাচারকারী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উখিয়া থানার অভিযানে ২০ কার্ডে মিলল ২ লাখ পিস ইয়াবা, রেখে পালিয়ে গেল পাচারকারী।

উখিয়া থানার অভিযানে ২০ কার্ডে মিলল ২ লাখ পিস ইয়াবা, রেখে পালিয়ে গেল পাচারকারী।

‎মোঃ সুলতান মাহমুদ রিদুয়ান , উখিয়া প্রতিনিধি (কক্সবাজার):

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

‎কক্সবাজারের উখিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উখিয়া থানার ৫ নং পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেট সংলগ্ন এলাকা থেকে এই বিশাল চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)- আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে সুবিন্যস্ত অবস্থায় রক্ষিত মোট ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দল ইয়াবার বস্তাটি সড়কের পাশে ফেলে কৌশলে পালিয়ে যায়।

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল–খুলনা মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে ট্রাক রেখে কাঠ বোঝাই করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জনস্বার্থে পরিচালিত এ অভিযানে ট্রাকচালক ও কাঠের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইনে ট্রাকচালককে ২ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে কাঠের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরিশাল–খুলনা মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে একটি ট্রাক দাঁড় করিয়ে কাঠ বোঝাই করা হচ্ছিল। এতে ব্যস্ত মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকায় কাঠ বোঝাইকে কেন্দ্র করে দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এ অবস্থায় মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যস্ত মহাসড়কের পাশে দীর্ঘ সময় ট্রাক রেখে কাঠ বোঝাই করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যক্রম নির্ধারিত ও নিরাপদ স্থানে পরিচালনা করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক থাকবে।

মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত