ঈশ্বরদীর বিভিন্ন কেপিআই পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

ঈশ্বরদীর বিভিন্ন কেপিআই পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনার ঈশ্বরদীতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঈশ্বরদী উপজেলার কেপিআইভুক্ত মুলাডুলি ও ঈশ্বরদী খাদ্য গুদাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন আল-আমিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক এ.বি.এম লুৎফুল করীম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানসহ পুলিশ ও খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা, অবকাঠামোগত পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।