ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান হোসেন রনো (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে লকো কলোনী, ফতেহ মোহাম্মদপুর উত্তর এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতির তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার ব্যাগ বের করা হয়। ব্যাগের ভেতর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

পরে ডিজিটাল পরিমাপক যন্ত্রে ইয়াবাগুলো মেপে মোট ১২ গ্রাম পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিধি অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার ইমরান হোসেন রনো লকো কলোনী, ফতেহ মোহাম্মদপুর উত্তর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাবনার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা জানিয়েছেন বলে ডিবি জানিয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখা, পাবনার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত