ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা

ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা

ইসরায়েলের ড্যামন কারাগারে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা গুরুতর স্বাস্থ্য ও জীবনযাপনের সংকটে রয়েছেন বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। সংস্থাটির দাবি, বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টিকর খাবার, পোশাক ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী সরবরাহ করা হচ্ছে না। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মানার ইব্রাহিম কারাজা গত ৮ জুলাইয়ের পর আর কোনো গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেননি। দুই সন্তানের এই মা দুই মাসের বেশি সময় ধরে তীব্র চুলকানি ও ত্বকে ক্ষতসহ নানা সমস্যায় ভুগছেন। এসব উপসর্গ খোসপাঁচড়ার মতো বলে উল্লেখ করেছে প্রিজনার্স মিডিয়া অফিস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব ৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব

সংস্থাটির দাবি, আটকের আগে কারাজার ওজন ছিল ৬০ কেজি। আটকের মাত্র ২০ দিনের মধ্যে তার ওজন কমে ৫৪ কেজিতে নেমে যায়। পরে তা বেড়ে ৫৭ কেজি হলেও গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। কারাগারে দেওয়া খাবারও নিম্নমানের এবং গর্ভবতী নারীর প্রয়োজনীয় পুষ্টি এতে পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এ ছাড়া আরেক গর্ভবতী বন্দি দানা জুদেহের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে তার গর্ভাবস্থার নবম মাস শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গর্ভবতী বন্দিদের জন্য জরুরি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। একই সঙ্গে মানার কারাজার চর্মরোগের দ্রুত চিকিৎসা এবং হাসপাতালে তার গর্ভাবস্থার নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত