ইলম অর্জনের সঙ্গে নিজেকে প্রজ্ঞাবান করে গড়ে তুলতে হবে: মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

ইলম অর্জনের সঙ্গে নিজেকে প্রজ্ঞাবান করে গড়ে তুলতে হবে: মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, ইলম অর্জনের পাশাপাশি নিজেকে প্রজ্ঞাবান ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে চরিত্র ও মননশীলতার উন্নয়ন ঘটাতে হবে।
তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে দুনিয়ায় দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও সালাফে সালেহীনের জীবন ছিল ইলম ও আমলের সুন্দর সমন্বয়ে গড়া। তাঁদের অনুসরণ আমাদের জীবনকে অর্থবহ করতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, প্রজ্ঞা অর্জনের জন্য শুধু জ্ঞান বা ইলম অর্জন করাই যথেষ্ট নয়; অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কারণ প্রজ্ঞা মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়।
শনিবার (২২ আগস্ট) বাদ জোহর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট সদর পূর্ব উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি।
সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত খাঁন ও সহসাধারণ সম্পাদক পাবেল আহমদ ফারহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুহা. শরীফ উদ্দিন, সিলেট সদর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নুরুল হক, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, লতিফিয়া কারী সোসাইটি সদর পূর্ব উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ বদরুল আলম এবং জালালাবাদ দারুস সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব আল ইসলাহর সমন্বয়ক কারী শামসুল ইসলাম, রিয়াদ আল ইসলাহর সহসাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-অফিস সম্পাদক আলমগীর হোসাইন, সহপ্রশিক্ষণ সম্পাদক ছাবিল আহমদ, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ এবং সিলেট সদর পূর্ব উপজেলার সাবেক সভাপতি আব্দুল করিম।
সিলেট সদর পূর্ব উপজেলা সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর পূর্ব উপজেলা সহসভাপতি রাকিব আলী, সহসাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, মারুফ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সামাদ, সহপ্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক হুসাম উদ্দিন, অফিস সম্পাদক দিলওয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









