ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (Supreme National Security Council-SNSC) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহসেন রেজাই।

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বের সময়ের বড় একটি অংশজুড়ে ইরান-ইরাক যুদ্ধ চলমান ছিল। ওই সময় তিনি ইরানের সামরিক কৌশল ও প্রতিরক্ষা নীতির অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হিসেবে পরিচিতি লাভ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরবর্তীতে রেজাই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু

বিশ্লেষকদের মতে, রেজাইয়ের এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব নিয়ে রেজাই দীর্ঘদিন ধরেই সরব। গত জুলাইয়ে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল পরিবহন এই প্রণালির মাধ্যমে হওয়ায় এর নিয়ন্ত্রণকে ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখা হয়।

রেজাইয়ের আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব ছিলেন মোহাম্মদ বাঘের জুলঘাদর। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার এবং গত মার্চ মাসে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, জুলঘাদরকে আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহসেন রেজাইয়ের নিয়োগকে ইরানের নিরাপত্তা কাঠামোয় আইআরজিসির অভিজ্ঞ নেতৃত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে ভবিষ্যৎ কৌশল নির্ধারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত