‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব

‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানিরা নিজেদের ‘পেশাদার দাবাড়ু’ হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছে তেহরান। ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও আলোচনাকে দাবা খেলার সঙ্গে তুলনা করার পর এ মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।

সোমবার (১০ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ‘আলো জ্বালানো হোক কিংবা নিভিয়ে দেওয়া হোক, ইরানিরা দেখিয়েছে যে তারা পেশাদার দাবাড়ু।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু

তিনি বলেন, ইরান আলোচনায় সবসময় কৌশলগত ও হিসাব-নিকাশ করে এগোয়। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, যতদিন মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য পদক্ষেপ চলতে থাকবে, ততদিন হরমুজ প্রণালিকে একটি সম্পূর্ণ নিরাপদ জলপথ বলা যাবে না।

বাঘায়ি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক চলাচলের প্রশ্নে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র যদি চাপ ও অবরোধের নীতি অব্যাহত রাখে, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর আগে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান একগুচ্ছ শর্ত দেওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিতও দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘লো-কি’ বা সংযতভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। তিনি জানান, ওয়াশিংটন আপাতত ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপকে বেশি গুরুত্ব দিচ্ছে। <Link url=

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত