ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান রাশিয়ার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 14, 2026,
ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান রাশিয়ার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান রাশিয়ার

ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান রাশিয়ার

ইয়েমেনের ওপর আরোপিত স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ইউলিয়া ঝদানভা এ আহ্বান জানান। তিনি ইয়েমেনে চলমান সহিংসতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝদানভা বলেন, “আমরা ইয়েমেনের ওপর স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার এবং দেশটিতে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের স্পষ্ট দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, ইয়েমেনের শান্তি প্রক্রিয়ায় দীর্ঘদিনের অচলাবস্থা হুতিদের এমন একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু করেছে বলে রাশিয়ার ধারণা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রুশ প্রতিনিধি অবিলম্বে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান। তার মতে, ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব। এ সংলাপে হুতিসহ দেশটির সব প্রধান রাজনৈতিক শক্তির ন্যায্য স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।

রাশিয়ার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত