ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, September 5, 2026,
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ জরুরি অবস্থা জারি করা হয়। খবর আল জাজিরার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে, বায়ুদূষণ জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছানোর পর রাজা সুলতান ইব্রাহিম সেরিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দেন। এর আগে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানায়।

জরুরি অবস্থার আওতায় আগামী সোমবার থেকে পরবর্তী সপ্তাহের শেষ পর্যন্ত সেরিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি কার্যালয়, বাগান, নির্মাণকাজ ও পাথর উত্তোলনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা চালু থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বায়ুদূষণ কমাতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের কৃত্রিম বৃষ্টির কার্যক্রম সোমবার পর্যন্ত বাড়ানো হবে। অনুকূল মেঘ তৈরি হলে এ কার্যক্রমের মাধ্যমে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হবে।

ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস বলেন, জরুরি অবস্থা শুধু সেরিয়ান ডিভিশনের জন্য প্রযোজ্য, পুরো সারাওয়াক রাজ্যের জন্য নয়। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বাইরে যাওয়া কমিয়ে আনার এবং খোলা জায়গায় কঠোর পরিশ্রম বা শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও ধোঁয়ায় আচ্ছন্ন। প্রতিবেশী সাবাহ এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলের বিভিন্ন এলাকাতেও বায়ুদূষণের প্রভাব পড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে এই ধোঁয়া। ব্রুনাইয়ের বিভিন্ন এলাকায় ধোঁয়াশা পরিস্থিতির খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরেও ২০২৩ সালের পর প্রথমবারের মতো ২৪ ঘণ্টার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিদিন হেজ পরিস্থিতির সতর্কতা জারির ঘোষণা দেওয়া হয়েছে।

ফিলিপাইনেও ধোঁয়ার প্রভাব পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাজধানী ম্যানিলা ও এক ডজনের বেশি প্রদেশে শুক্রবার ক্লাস স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রাসহ বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা দাবানল থেকেই এই আন্তসীমান্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, চলতি মাসে তাপমাত্রা আরও বাড়তে পারে। এতে অঞ্চলজুড়ে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত