ইনফান্তিনোর সামনে থেকে সরে যেতেই রোনালদোর মুখে বিরক্তি, ভাইরাল ভিডিও
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

ইনফান্তিনোর সামনে থেকে সরে যেতেই রোনালদোর মুখে বিরক্তি, ভাইরাল ভিডিও
প্যারিসে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে মুখোমুখি হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলাপ হয় দুজনের।
ক্রীড়াভিত্তিক মাধ্যম ইএসপিএনের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, রোনালদোর কাছে গিয়ে ইনফান্তিনো জানতে চান, কেমন আছেন তিনি। এরপর বলেন, ‘আর মাত্র ২৩টি গোল, তাই তো?’ রোনালদোও সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ।’
এরপর ইনফান্তিনো তাকে শুভকামনা জানিয়ে বলেন, ‘চালিয়ে যান, চালিয়ে যান।’ জবাবে রোনালদো বলেন, ‘ধন্যবাদ।’
তবে এই সংক্ষিপ্ত কথোপকথনের পরের মুহূর্তটিই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইনফান্তিনোর সামনে থাকাকালে রোনালদোর মুখে ছিল মৃদু হাসি। কিন্তু সেখান থেকে সরে গিয়ে পেছনে ঘুরতেই বদলে যায় তার মুখের অভিব্যক্তি।
রোনালদোর চোখে-মুখে তখন বিরক্তির ছাপ দেখা যায় বলে দাবি করছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
তবে ভিডিওতে দেখা অভিব্যক্তি থেকে রোনালদো ঠিক কী কারণে বিরক্ত হয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।