ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের পথে শিক্ষামন্ত্রী
- আপলোডের সময় : Monday, September 7, 2026,

ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের পথে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।