আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল গ্রেপ্তার, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল গ্রেপ্তার, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল গ্রেপ্তার, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল গ্রেপ্তার, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৮টি মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডাকাতির সাতটি, দস্যুতার সাতটি, ডাকাতির প্রস্তুতির নয়টি, বিস্ফোরক আইনে পাঁচটি, মাদকসংক্রান্ত চারটি, অস্ত্র আইনে তিনটি, চুরির দুটি এবং হত্যা আইনে একটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত