আশুগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
আশুগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আশুগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১৪০ কেজি গাঁজা পরিবহনের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২ আগস্ট ২০২৬ রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-১২৩৮।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর এলাকার কাজল মিয়ার ছেলে সজিব মিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত