আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া, আমার সকাল ২৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে মাদক বহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আগে আরও দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।