আশুগঞ্জে পিকআপে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ, দুইজন গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

আশুগঞ্জে পিকআপে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ, দুইজন গ্রেপ্তার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে মাদক বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পিকআপটি তল্লাশি করে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মো. সেবুল আহাম্মদ এবং উপরগ্রাম আনফরের বাড়ি এলাকার মো. ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ।
পুলিশ জানায়, উদ্ধার করা ফেয়ারডিল সিরাপ ও পিকআপটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










