আশুগঞ্জে টোল প্লাজায় ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

আশুগঞ্জে টোল প্লাজায় ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মস্ত মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন আব্দুল মান্নানকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান হবিগঞ্জের ঈদগা বাজার এলাকার মৃত আকরম আলীর ছেলে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।