আশীষ রায়ের ওপর আবাহনীর গুরুদায়িত্ব
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

আশীষ রায়ের ওপর আবাহনীর গুরুদায়িত্ব
ঢাকা আবাহনী লিমিটেডের প্রশাসন ইনচার্জ ও ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আশীষ রায় চৌধুরী। ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার অধিকারী আশীষ রায় চৌধুরী নতুন দায়িত্বে আবাহনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে ফুটবল বিভাগের কর্মকাণ্ডে প্রয়োজনীয় সমন্বয়, পরিকল্পনা ও তদারকির মাধ্যমে ক্লাবের ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন তিনি।
নতুন দায়িত্বের ফলে ক্লাবের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ফুটবল কমিটির কার্যক্রমও পরিচালনা করবেন আশীষ রায় চৌধুরী। সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে ফুটবল বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে তার ওপর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশীষ রায় চৌধুরীর অভিজ্ঞতা, দক্ষতা ও ক্রীড়ার প্রতি নিষ্ঠা আবাহনীর ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি তার নেতৃত্বে ক্লাবের ফুটবল কার্যক্রম সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছে পরিচালনা পর্ষদ।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।