আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান এবং ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত, মাখরাজ ও তাজবিদের নিয়ম মেনে পড়াশোনা এবং নিয়মিত সবক অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও আদব-আখলাকের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, নীতিবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
সবক প্রদান শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুছ র্যালি বের হয়। র্যালিটি রওশনহাট ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।