আলোচনায় চার সিনেমা, বড় পর্দায় কি নিয়মিত হচ্ছেন অপূর্ব?

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আলোচনায় চার সিনেমা, বড় পর্দায় কি নিয়মিত হচ্ছেন অপূর্ব?

ছোট পর্দা ও ওটিটিতে ব্যস্ততার পাশাপাশি এবার বড় পর্দায় নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ বিরতির পর তার চারটি সিনেমা নিয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিনেমার চুক্তি চূড়ান্ত হয়নি।

২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপূর্বর। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফেরেন তিনি। এবার সেই বিরতি আর দীর্ঘ করতে চান না এই অভিনেতা।

চার সিনেমা নিয়ে আলোচনা প্রসঙ্গে অপূর্ব বলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা চলছে। অনেক সময় শুটিং শুরু হওয়ার পরও নানা কারণে সিনেমা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ঘোষণা দিতে চান না তিনি। সিনেমা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে দর্শকদের জানাবেন বলে জানান অপূর্ব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে দেশে ফিরেই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বর্তমানে মাসরিকুল আলমের পরিচালনায় একটি নাটকের কাজ করছেন। এতে তার সহশিল্পী শার্লিন ফারজানা। দীর্ঘ ছয় বছর পর এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে।

নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা

এই নাটকের পর আরও সাতটি নাটকে অভিনয় করবেন অপূর্ব। এসব নাটক নির্মাণ করবেন জাকারিয়া সৌখিন, সৈয়দ শাকিল, মুরসালিন শুভ, মাহমুদুর রহমান হিমি ও রুবেল হাসান। নাটকের ব্যস্ততা শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। বছরের শেষ দিকে দেশে ফিরে ঈদের ওটিটি কনটেন্ট ও টেলিভিশন নাটকে কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও সম্প্রতি দর্শকদের সামনে হাজির হয়েছেন অপূর্ব। ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’-এ প্রায় দুই ঘণ্টা দর্শকদের সঙ্গে সময় কাটান তিনি। গান পরিবেশনের পাশাপাশি গল্প ও আড্ডায় অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন এই অভিনেতা।

ওই আয়োজনের সাফল্যের পর যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন অপূর্ব। তবে একসঙ্গে সব প্রস্তাবে সাড়া দিতে চান না তিনি। সময় নিয়ে প্রস্তুতি সম্পন্ন করে পরবর্তী কনসার্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সব মিলিয়ে সামনে অপূর্বর ব্যস্ততা শুধু নাটকেই সীমাবদ্ধ থাকছে না। সিনেমা, ওটিটি, টেলিভিশন ও সংগীত—বিভিন্ন মাধ্যমে নিজের কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন এই অভিনেতা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত