আলীকদমে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • আপলোডের সময় : Tuesday, September 22, 2026,
আলীকদমে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আলীকদমে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মো. হৃদয় চৌধুরী, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে দুর্গম সীমান্তে বসবাসরত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৫৭ বিজিবি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় ব্যাটালিয়নটি দুর্গম পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় জনগণের মধ্যে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়নের অধীন লিকড়ি ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় মেডিকেল অফিসারের নেতৃত্বে দুই দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় লিকড়ি ও বুলুপাড়া এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ১৫০ জনেরও বেশি স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত