আরিফুলের কবর জিয়ারত করে পরিবারের পাশে মন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

আরিফুলের কবর জিয়ারত করে পরিবারের পাশে মন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মো. রেজাউল করিম
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে নিহত মো. আরিফুল ইসলামের জানাজা শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) আরিফুল ইসলামের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।
পরে মন্ত্রী নিহত আরিফুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি নিহতের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থান: মোগলহাট ইউনিয়ন, লালমনিরহাট সদর
তারিখ: ২৬ আগস্ট ২০২৬, বুধবার










