আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 14, 2026,
আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তিনি নিহত হন বলে হাসপাতাল ও পৌরসভা সূত্র জানিয়েছে।

আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও জিওটিভি নিউজের খবরে বলা হয়, বাদাখশান প্রাদেশিক হাসপাতালের এক নার্স জানিয়েছেন, একটি বোমার বিস্ফোরণে মেয়র আবদুর রহমান মনসুর নিহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মী জানান, পৌর কার্যালয়ের কাছাকাছি এলাকায় পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এর আগে একই প্রদেশে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফাইজাবাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন। প্রায় তিন সপ্তাহ আগে সংঘটিত ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আফগানিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশ-খোরাসান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তালেবান ক্ষমতায় ফেরার পর বাদাখশান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ আহরণকেন্দ্রে পরিণত হয়েছে। গত পাঁচ বছরে প্রদেশটির খনি খাত সম্প্রসারণে তালেবান প্রশাসন জোর দিয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হলেও দেশটিতে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার কয়েকটির দায় দায়েশ-খোরাসান স্বীকার করেছে।

চলতি বছরের জানুয়ারিতে মধ্য কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হন। ওই হামলার দায়ও দায়েশ-খোরাসান স্বীকার করেছিল। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে হত্যার আত্মঘাতী হামলার দায়ও একই গোষ্ঠী স্বীকার করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত