আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল: আবদুস সালাম

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল: আবদুস সালাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল: আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দলগুলোর ভুল আন্দোলনের সুযোগ নিয়ে যেন আবার গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘জুলাই ৩৬: এক ফালি রোদ—শোক ও বিজয় ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, “আপনাদের মনে থাকার কথা, আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল, আওয়ামী লীগ ফিরে এসেছিল। আবার আপনাদের কোনো ভুল আন্দোলনের কারণে যাতে গণতন্ত্র ব্যাহত না হয়, পেছনে ফিরে যেতে না হয়—সেদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক ধারায় ফেরার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই মাঝপথে ব্যাহত হতে দেওয়া যাবে না। এ জন্য বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

গণতন্ত্র প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র এক মাস, এক বছর কিংবা কয়েক বছরে প্রতিষ্ঠিত হয় না; এটি একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্রে ফিরে আসার সুযোগকে ধাপে ধাপে আরও এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আবদুস সালাম আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রে উত্তরণের পথে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে আন্দোলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির অবস্থানের কথা বলে আসছেন। তবে এসব বাস্তবায়নে সময় লাগবে; দুই দিন, দুই মাস বা দুই বছরে সবকিছু সম্পন্ন হবে না।

দেশের সংস্কৃতি ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি জাতির সংস্কৃতি ও শিক্ষা ধ্বংস করা গেলে সেই জাতিকেও ধ্বংস করা সম্ভব। দীর্ঘদিনের আক্রমণে দেশের সংস্কৃতি যে অবস্থায় পৌঁছেছে, তা উপলব্ধি করে সাংস্কৃতিক অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে হবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নীতায় রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন এবং বিটিভির মহাপরিচালক কাজী জেসিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত