আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা

স্পোর্টস ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি—এমন তথ্য সামনে এসেছে। এর ফলে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা নাও যেতে পারে কাতার বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে।

তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো মানেই ফুটবল থেকে মেসির বিদায় নয়। বরং খেলোয়াড়ি ক্যারিয়ারের পরও ফুটবলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থাকার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ৩৯ বছর বয়সেও ইন্টার মায়ামির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি। সর্বশেষ ম্যাচেও তার পারফরম্যান্সে ছিল দারুণ ছাপ—একাই চারবার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। এমএলএসে ১৮ গোল নিয়ে বর্তমানে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মাঠের পারফরম্যান্স বলছে, মেসির পায়ে এখনও অনেক কিছু বাকি। তবে তিনি ঠিক কতদিন খেলবেন, তা শুধু বয়স কিংবা চুক্তির মেয়াদের ওপর নির্ভর করছে না। নিজের শারীরিক অবস্থা, অনুভূতি ও ব্যক্তিগত সিদ্ধান্তই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব ৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব

২০২৮ পর্যন্ত মায়ামিতে মেসি

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের শেষ পর্যন্ত। ফলে চুক্তি অনুযায়ী ২০২৭-২৮ এমএলএস মৌসুমেও তাকে মাঠে দেখা যেতে পারে। মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের পরবর্তী আসরে জায়গা করে নিলে সেখানেও শিরোপার লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ থাকবে তার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে চুক্তির মেয়াদ থাকলেই শেষ দিন পর্যন্ত খেলতে হবে—এমন বাধ্যবাধকতা নেই। খেলোয়াড়ি জীবনের ইতি টানার সঠিক সময় মেসি নিজেই নির্ধারণ করবেন। চাইলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিতে পারেন তিনি।

আগেভাগে অবসর নিলেও ইন্টার মায়ামির সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা কম। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করার পর ক্লাবটির সঙ্গে অন্য কোনো ভূমিকায় যুক্ত থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে মাঠের মেসি বিদায় নিলেও ইন্টার মায়ামির বিভিন্ন প্রকল্পে তার উপস্থিতি থাকতে পারে।

মাঠের বাইরেও বাড়ছে মেসির সম্পৃক্ততা

শুধু ইন্টার মায়ামিকে ঘিরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন না মেসি। ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন প্রকল্পেও যুক্ত হচ্ছেন তিনি। চলতি বছর স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিয়ন এস্পোর্তিভো কর্নেলার মালিকানায়ও যুক্ত হয়েছেন মেসি। পাশাপাশি রয়েছে লিওনেস এফসিকে ঘিরে তার পারিবারিক প্রকল্প। উরুগুয়ের এলএসএমেও লুইস সুয়ারেজের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন অধ্যায় শুরু হলেও ফুটবলের সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না। খেলোয়াড় হিসেবে কবে বুট তুলে রাখবেন, সেটিই এখন বড় প্রশ্ন। তবে অবসরের পরও ভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত