আদমদীঘিতে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

  • আপলোডের সময় : Monday, August 31, 2026,
আদমদীঘিতে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আদমদীঘিতে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

আদমদীঘিতে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

মো. রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক আমার সকাল ২৪

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ শাশুড়ি-জামাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ইশবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং নওগাঁর বদলগাছী উপজেলার ঢেকড়া গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। ডিএনসি জানিয়েছে, তারা সম্পর্কে শাশুড়ি-জামাই।

ডিএনসি বগুড়ার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইশবপুর গ্রামে পুতুল পাহানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মাইকেল রতন চন্দ্র বর্মণের কাছে থাকা দুটি নীল রঙের প্লাস্টিক জারিকেন থেকে ১৫ লিটার করে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনায় মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে মদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়। প্রতিটি বালতিতে প্রায় ১০০ লিটার করে মোট ৩০০ লিটার ওয়াশ ছিল বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত