আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা: বরসহ গ্রেপ্তার ৩

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা: বরসহ গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা: বরসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা: বরসহ গ্রেপ্তার ৩

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান শেষে আসামিকে নিয়ে ফেরার পথে সরকারি কাজে বাধা দিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মীদের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে অভিযুক্ত বর আল-আমিনকে আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান শেষে আল-আমিনকে নিয়ে সরকারি গাড়িতে ফেরার সময় স্থানীয় ২৫-৩০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। তারা পুলিশ ও প্রশাসনের স্টাফদের ওপর হামলা করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্রাই থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বর আল-আমিনসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, বাল্যবিবাহের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ নামীয় চারজন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত