আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন

আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন

মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ইলিয়াস হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাগোলা স্টেশনের প্রায় ২৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ওই তরুণীকে বিয়ের বিষয়ে পরিবারকে চাপ দিলেও পারিবারিক কারণে বিষয়টি বিলম্বিত হচ্ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ঘটনার আগে শাহাগোলা স্টেশন এলাকায় ইলিয়াসকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। তবে ওই তরুণীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

স্থানীয় সূত্র আরও জানায়, ঘটনার আগে ইলিয়াসের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হতাশাজনক একটি পোস্ট দেওয়া হয়েছিল। তবে তাঁর মৃত্যুর সঙ্গে ওই পোস্ট বা কথিত প্রেমের সম্পর্কের কোনো প্রত্যক্ষ যোগসূত্র ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঘটনার আগে ইলিয়াসের সঙ্গে থাকা তরুণীর পরিচয় এবং তাঁদের মধ্যে কী ধরনের ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত